ফলের মৌসুমে ভোক্তাদের ভিন্নধর্মী স্বাদ দিতে বাজারে নতুন আইসক্রিম নিয়ে এলো পোলার। ‘এসোরা’ (Esora) নামের এই হোয়াইট চকোলেট কোটেড ফ্রুট আইসক্রিমটি সম্প্রতি ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
পোলার আইসক্রিম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ‘এসোরা’ বর্তমানে ব্যানানা এবং মিক্সড বেরি—এই দুটি ভিন্ন ফ্রুট ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাচ্ছে। এই আইসক্রিমটির বিশেষত্ব হলো এর ওপরে থাকা হোয়াইট চকোলেট কোটিং এবং ভেতরে রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভার। যা ভোক্তাদের একইসঙ্গে ফলের স্বাদ ও সতেজতার এক অনন্য অভিজ্ঞতা দেবে।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার-এর চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অফ মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অফ এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম এবং জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট) মোহাম্মাদ মইনুল ইসলাম। এছাড়াও হেড অফ সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অফ প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অফ ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, এখনকার ভোক্তারা শুধু স্বাদ নয়, বরং পণ্যের নতুনত্ব ও গুণগত মানকে গুরুত্ব দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে, মানুষ এখন ক্রমশ ফলের সতেজ স্বাদের দিকে ঝুঁকছেন। মূলত সেই চিন্তা থেকেই ‘এসোরা’ তৈরি করা হয়েছে, যা হোয়াইট চকোলেট ও ফলের স্বাদের এক চমৎকার সমন্বয়।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ‘এসোরা’র মাধ্যমে পোলার প্রতিদিনের আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত, সতেজ এবং প্রাসঙ্গিক করে তুলবে।