পোলারের নতুন চমক ‘পিস্তা কুনাফা’ ও ‘চকোলেট ফিনেস্তা’

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

দেশের আইসক্রিম বাজারে বৈচিত্র্য ও আন্তর্জাতিক স্বাদের নতুন মাত্রা যোগ করতে প্রিমিয়াম কোয়ালিটির দুটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে পোলার আইসক্রিম। এর মধ্যে রয়েছে দেশের ইতিহাসে প্রথম দুবাই স্টাইলের ‘রোবাস্তো পিস্তা কুনাফা’ স্টিক আইসক্রিম এবং এক লিটারের প্রিমিয়াম টাব ‘চকোলেট ফিনেস্তা’।

সম্প্রতি রাজধানীর গুলশানে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দুই ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষণা করা হয়। 

পোলার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সাথে দেশীয় ভোক্তাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই নতুন সংযোজন।

পোলার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাপী আলোড়ন তোলা বিখ্যাত ‘দুবাই চকোলেট’-এর আদলে তৈরি করা হয়েছে ‘রোবাস্তো পিস্তা কুনাফা’। এতে রিচ চকোলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও (পেস্তা বাদাম) এবং ক্রিসপি কুনাফার টেক্সচার ব্যবহার করা হয়েছে, যা ভোক্তাদের প্রিমিয়াম স্বাদের অভিজ্ঞতা দেবে।

অন্যদিকে, চকোলেটপ্রেমীদের জন্য বাজারে আসা এক লিটার টাবের ‘চকোলেট ফিনেস্তা’ আইসক্রিমে রয়েছে চকোলেট ডাস্টের লেয়ার, রিচ চকোলেট এবং প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট ক্রাম্বলের অনবদ্য সংমিশ্রণ।

ভোক্তাদের জন্য নতুন ও বৈচিত্র্যময় উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সাথে দেশীয় ভোক্তাদের পরিচয় করাতে রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা বাজারে আনা হয়েছে বলে জানান পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম। 

নতুন আইসক্রিম উন্মোচন অনুষ্ঠানে পোলারের সিওও আরও বলেন, শুধুমাত্র নতুন পণ্য বাজারে আনাই আমাদের উদ্দেশ্য নয়, বরং ভোক্তার প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সব সময় পণ্যের মানোন্নয়ন নিয়ে কাজ করছি, যাতে ভোক্তার পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

একাত্তর/এসি
ফলের মৌসুমে ভোক্তাদের ভিন্নধর্মী স্বাদ দিতে বাজারে নতুন আইসক্রিম নিয়ে এলো পোলার। ‘এসোরা’ (Esora) নামের এই হোয়াইট চকোলেট কোটেড ফ্রুট আইসক্রিমটি সম্প্রতি ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর