ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

দেশের জনপ্রিয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার (নগদ ১০ লাখ টাকা বিজয়ী) হয়েছেন আরও দুই ক্রেতা। তারা হলেন রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। ঈদুল আজহাকে সামনে রেখে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তারা এই পুরস্কার পেলেন।

এর আগে এই ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে আরও কয়েকজন মিলিয়নিয়ার হয়েছেন। তারা হলেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

সম্প্রতি রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন। একই সময়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখায় আয়োজিত অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

উভয় অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক ও চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আট এপ্রিল থেকে দেশব্যাপী ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা নিশ্চিত উপহারসহ নগদ ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি মাহমুদুল হাসান উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা থেকে ৬৫২ লিটারের একটি ফ্রিজ এবং আফরোজা বেগম নাটোরের দয়ারামপুর ওয়ালটন প্লাজা থেকে ৩১২ লিটারের একটি ফ্রিজ কেনার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই নগদ ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ পান।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশি ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন বিশ্ববাজারেও বাংলাদেশের পরিচিতি বাড়াচ্ছে। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা আমাদের অন্যতম লক্ষ্য। ইতিমধ্যে ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন, যারা এই অর্থ দিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পেয়েছেন।

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত আফরোজা বেগম বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব—এটা স্বপ্নেও ভাবিনি। সাধারণ ক্রেতাদের জন্য ওয়ালটনের এই সুযোগ সত্যিই প্রশংসনীয়।