দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ শীর্ষক কর্মসূচি চালু করেছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগের আওতায় দেশজুড়ে ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার শোরুমে থাকা টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন প্লাজা এবং মুন অ্যালার্টের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্ট-এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পপ-ফাইভের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজা কেবল ব্যবসা নয়, সাধারণ মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই নিখোঁজ মানুষের তথ্য দ্রুততম সময়ে মানুষের কাছে পৌঁছে দিতে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে নিখোঁজ ব্যক্তিদের হালনাগাদ তথ্য দেখতে পারবেন। এছাড়া প্রয়োজনে মুন অ্যালার্টের হেল্পলাইন (১৩২১৯) কিংবা ওয়েবসাইটের মাধ্যমে নতুন করে নিখোঁজ হওয়ার তথ্য জানাতে এবং পূর্বের রিপোর্টের আপডেট অনুসরণ করতে পারবেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে আমাদের শোরুমগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা সমাগম ঘটে। এই বিশাল নেটওয়ার্ক ও টিভি স্ক্রিনগুলোকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান ওয়ালটন প্লাজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাচাইকৃত তথ্য যতো বেশি মানুষের নজরে আসবে, হারিয়ে যাওয়া মানুষকে পাওয়ার সম্ভাবনাও ততো বাড়বে। ওয়ালটনের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক আমাদের এমন সব প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেবে, যেখানে একা পৌঁছানো কঠিন ছিলো।

একাত্তর/এসি
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স...
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর