রাজধানীর শাহবাগের পরিবাগে দুই ভবনের মাঝ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ওই নারীর নাম, ইভা লায়লা চৌধুরী (৩২)। তিনি মিরপুরের স্কলাস্টিকা স্কুলে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান।
ঢাকার বনানীর আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ইভা। বর্তমানে স্বামীর বাড়ি শাহবাগের পরিবাগ হাবিবুল্লাহ রোড, সাকুরা গলির নয় তলা ভবনের ৫ম তলায় থাকতেন। তিনি দুই পুত্র সন্তানে জননী ছিলেন।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের মত চলছে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক
পুলিশ জানায়, দুপুর থেকে নিখোঁজ ছিলো ইভা। পরে স্থানীয়রা তার মরদেহ দুই ভবনের মাঝে পড়ে থাকতে দেখে। তারা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শাহবাগ থানা পুলিশ (এসআই) আব্বাস জানান, তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
একাত্তর/আরএ