রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত আব্দুর রহমান ভূঁইয়া এবং মৃত করমফুলের নেছার সন্তান।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুমের নামাজে জানাজা রোববার (২৮ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি মিরজানগরে নিয়ে যাওয়া হবে এবং সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।