১২০০ পণ্যকে পেছনে ফেলে রিমার্কের ‘বর্ষসেরা পণ্য’ লিলি হুইপড শিয়া বডিওয়াশ

বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয় ইউএসএ অ্যাফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

বর্ষসেরা হওয়ার এই তালিকায় লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট এবং টাইলক্সের মতো জনপ্রিয় পণ্যগুলোও প্রতিদ্বন্দ্বিতায় ছিল। জমকালো আয়োজনে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল এবং লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, কেবল একক কোনো সূচক নয়; বরং বাজারে দ্রুত গ্রহণযোগ্যতা, গ্রাহকের আস্থা, বিক্রয়ের ইতিবাচক প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়শ্চারাইজিং সুবিধা বিবেচনায় নিয়ে পণ্যটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের পাশাপাশি ত্বকের যত্নের সমন্বিত সুবিধাই পণ্যটিকে বাজারে শীর্ষে নিয়ে এসেছে, যা দেশে বডিওয়াশের একটি নতুন বাজার তৈরি করছে।

অনুষ্ঠানে লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, আমরা কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করতে চাই না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাদের অভিজ্ঞতা কেমন এবং বাজারে গ্রহণযোগ্যতা কতটা—এসব বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা লিলিকে প্রতিটি ঘরের এক নম্বর পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল অনুভূতি ব্যক্ত করে বলেন, লিলির সঙ্গে যুক্ত থাকার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের গভীর আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ হয়েছে। ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে সামনে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ জানান, বিক্রয়ের পাশাপাশি বাজারের ইতিবাচক প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি রিমার্ককে ভবিষ্যতে আরও মানসম্মত পণ্য নিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।

 রিমার্ক এইচবি লিমিটেড দেশে বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার ক্যাটাগরিতে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করে আসছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই আইএসও, সিজিএমপি, হালাল সার্টিফিকেশনসহ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে।