বাজারে এলো পোলারের নতুন ‘পিস্তা গ্লেজ’ আইসক্রিম

ভোক্তাদের জন্য আসল পেস্তা বাদামের স্বাদ পৌঁছে দিতে বাজারে প্রিমিয়াম ক্যাটাগরির এক লিটার ট্যাবের ‘পিস্তা গ্লেজ’ আইসক্রিম নিয়ে এসেছে পোলার আইসক্রিম।

সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আইসক্রিমের শুভসূচনা ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই ‘পিস্তা গ্লেজ’ আইসক্রিমে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস এবং চকলেট চিপসের সংমিশ্রণ রাখা হয়েছে, যা ভোক্তাদের প্রিমিয়াম স্বাদের অভিজ্ঞতা দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহ্ মাসুদ ইমাম বলেন, বর্তমানে বাজারে আসল পিস্তাচিওর স্বাদের আইসক্রিমের যে ঘাটতি রয়েছে, তা পূরণ করতেই আমরা এই অথেনটিক স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিম বাজারে নিয়ে এসেছি।

অনুষ্ঠানে পোলার আইসক্রিমের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, ফ্যাক্টরি ও প্রজেক্টের জিএম মোহাম্মদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।