ওয়ালটনের ‘হাউজফুল’ অফার: শুরুতেই ঘরভর্তি উপহার পেলেন খুলনার গৃহিনী

শীত মৌসুমকে সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই গ্রাহকদের জন্য রয়েছে ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত আকর্ষণীয় উপহার।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অফারগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে।

উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। তার পাওয়া উপহারের মধ্যে রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ও রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নানা সামগ্রী। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে আনন্দিত শতরূপার পরিবার।

ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, গ্রাহকদের আস্থাই ওয়ালটনের মূল চালিকাশক্তি। কাস্টমার ডাটাবেজ স্বয়ংক্রিয় করার এই কার্যক্রমে গ্রাহকদের অংশগ্রহণ উৎসাহিত করতেই নিয়মিত এই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার এমডি মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান।

দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ফিরতি এসএমএস-এর মাধ্যমে উপহারের তথ্য গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।