ভালোবাসার নতুন বন্ধনে সাবিলা নূর, সঙ্গী কে?

সাম্প্রতিক সময়ে নতুন সম্পর্ক ও জীবনের নতুন অধ্যায় নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর অবশেষে সেই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তবে কোনো ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নয়, শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড ‘লিলি’-র সঙ্গে নতুন পথচলা শুরু করেছেন এই অভিনেত্রী। তিনি দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবির জনপ্রিয় ব্র্যান্ড ‘লিলি সিরাম গ্লো সোপ’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের এডিশনাল ডিরেক্টর আহসান হাবিব উপস্থিত থেকে ফুল দিয়ে সাবিলা নূরকে বরণ করে নেন।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, আজ থেকে সেরা সোপের সঙ্গে নতুন সম্পর্ক শুরু হলো। লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের ওপর আমার বিশেষ আস্থা তৈরি হয়েছে।

রিমার্কের সিবিও আবির আদনান বলেন, লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

রিমার্ক ও লিলি ব্র্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিলি সিরাম গ্লো সোপে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটারের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে; যা ত্বক উজ্জ্বল করা, ডার্ক স্পট কমানো এবং প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে পণ্যটি বাজারে পাওয়া যাচ্ছে। মানসম্মত উৎপাদন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি রিমার্কের এই পণ্যটি অল্প সময়ের মধ্যেই ভোক্তাদের আস্থার জায়গা দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ।