পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে বিউটি পার্টনার রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওরের স্টল।
খোলা সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে মিল রেখে কুয়াকাটার থিমে সাজানো এই ব্যতিক্রমী স্টলে পর্যটকেরা প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্য সরাসরি দেখা ও পরখ করার সুযোগ পাচ্ছেন। আয়োজক ও দর্শনার্থী উভয়েই এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।
কার্নিভালের অন্য প্রদর্শনী থেকে স্বতন্ত্র নকশা ও সৈকতের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা স্টলটিকে আলাদা নজর কাড়তে সাহায্য করেছে। এখানে নিওর ব্র্যান্ডের সানস্ক্রিন এবং লিলি ব্র্যান্ডের লোশন, পেট্রোলিয়াম জেলি, লিপস্টিক ও প্রেসড পাউডারের প্রতি পর্যটকদের বিশেষ আগ্রহ দেখা যায়। পাশাপাশি লিলি ব্র্যান্ডের বডি ওয়াশ ও সাবানসহ নিয়মিত ব্যবহার্য পণ্যগুলোও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেককে স্মৃতি স্মরণীয় করে রাখতে স্টলের সামনে ছবি তুলতে দেখা গেছে।

পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি উপহার প্রদান ও পণ্যের নমুনা (স্যাম্পল) বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে স্টলটিতে। সমুদ্রসৈকতে ঘুরতে এসে স্কিনকেয়ার ও বিউটি পণ্যের এমন প্রদর্শনী দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দ তৈরি করেছে।
হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবউল্লাহ আল হাবিব বলেন, এখানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই লিলি ও নিওরের পণ্য নিয়ে দারুণ রিভিউ দিচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ জানাচ্ছেন। তিনি জানান, দর্শনার্থীদের কাছ থেকে সরাসরি মতামত পাওয়ার সুযোগ পাওয়া এ ধরনের আয়োজনের অন্যতম বড় ইতিবাচক দিক।
২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই পর্যটন কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, ফ্যাশন শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও বিচ ম্যারাথনসহ নানা বৈচিত্র্যময় আয়োজন রয়েছে। সমুদ্রের সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের চমৎকার সমন্বয়ে প্রথম দিন থেকেই জমজমাট হয়ে উঠেছে এই উৎসব।
