ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানা ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন খুলনার শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় তিনি এই অবাক করা সৌভাগ্য অর্জন করেন। উপহার হিসেবে তিনি আরেকটি ফ্রিজসহ এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য লাভ করেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে এসব পণ্য তুলে দেওয়া হয়। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। বর্ণিল এই আয়োজনে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ অংশ নেন, ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। এ সময় ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতাদের জন্য ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি এতে রয়েছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। কেনার পর নাম, মোবাইল নম্বর ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করার কিছুক্ষণ পরেই তার মোবাইলে ‘হাউজফুল অফার’-এ ঘরভর্তি পণ্য জয়ের একটি এসএমএস আসে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শতরুপা বিশ্বাস বলেন, প্লাজার ম্যানেজারকে এসএমএসটি দেখানোর পর যখন জানতে পারলাম আমি আসলেই ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি অসংখ্য পণ্য উপহার পেয়েছি, তখন আনন্দে আত্মহারা হয়ে যাই। ওয়ালটন ফ্রিজের মান যেমন ভালো, তেমনি দামও সাধ্যের মধ্যে। তাই এটি কিনেছিলাম। সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি ওয়ালটন যে সত্যি সত্যি রক্ষা করে, তা দেখার পর ব্র্যান্ডটির প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা অনেক বেড়ে গেছে।

বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করেছে ওয়ালটন। এই ব্যবস্থার মাধ্যমে ক্রেতার বিস্তারিত তথ্য সার্ভারে সংরক্ষিত থাকায় ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটি নিয়মিত এই ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।