ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানা পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউসফুল অফার’-এর সৌভাগ্যবান বিজয়ী হয়েছেন তিনি।

একটি ফ্রিজ কিনে একসঙ্গে এসি, টিভি ও ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উপহার পাওয়ায় রীমার পরিবারে বইছে আনন্দের বন্যা। শুধু তার পরিবারেই নয়, ওয়ালটনের এই আকস্মিক ও ব্যতিক্রমী উপহারের খবরে পুরো এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারের পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

জানা যায়, সম্প্রতি বন্দরনগরীর বোয়ালখালীর বুড়ি পুকুরপাড়ে ওয়ালটনের পরিবেশক শোরুম ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। কেনার পর নিয়ম অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই ওয়ালটনের অফিশিয়াল নম্বর থেকে তার মোবাইলে বিনামূল্যে ঘরভর্তি পণ্য জয়ের মেসেজ আসে।

রীমার পাওয়া উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা ইলেকট্রনিক্স পণ্য।

অনুভূতি প্রকাশ করে আছমা সুলতানা রীমা বলেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ এত কিছু উপহার পাবো, তা ভাবতেই পারিনি। এটা আমার কাছে অবিশ্বাস্য এক ব্যাপার। ওয়ালটনের কল্যাণে আমার ঘর সত্যিই উপহারে ভরে গেছে।

শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই গ্রাহকদের জন্য ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার এই সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ ও নিশ্চিত ক্যাশব্যাকসহ নানা উপহার।

এর আগে অফারের উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস।

একাত্তর/এসি
শীত মৌসুমকে সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা...
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে...
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার শীর্ষ মসনদে আসছে এক তীব্র লড়াইয়ের হাওয়া! বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী মার্চের ফিফা নির্বাচনে সভাপতি পদে...
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন...
বাণিজ্য-জ্বালানি সরবরাহে নতুন সমীকরণ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে অব্যাহতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে তেহরানের এমন সিদ্ধান্ত...
পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের প্রধান খালের সংস্কার ও উন্নয়নকাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। নির্ধারিত মেয়াদ দুই দফা বাড়ানো হলেও তিন বছর ধরে ঝুলে আছে প্রকল্পের কাজ। পাউবো বলছে, খালের দেড় কিলোমিটার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর