সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ, এই তিন ভিন্ন ধরনে পাওয়া যাচ্ছে নতুন সোপটি।
সোপটির উপাদানগুলোর মধ্যে ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং কালো দাগের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে ত্বককে সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে, শিয়াবাটার ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে নতুন সোপটির উদ্বোধন করেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। আর আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান। অনুষ্ঠানে রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, ‘লিলি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, লিলি সিরাম গ্লো সোপ অল্প সময়ের মধ্যে মানুষের পছন্দের শীর্ষে পৌঁছাবে।’
নতুন সোপের ফর্মুলেশনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আবির আদনান বলেন, ‘ভোক্তারা প্রতিদিনের ত্বকের যত্নে এখন অনেক বেশি সচেতন। তারা ত্বক পরিষ্কারের পাশাপাশি পণ্য তৈরিতে ব্যবহৃত উপাদান এবং সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। সেই ভাবনা থেকেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন ও পুনরায় বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এ জন্যই গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলিকে দেশের সেরা সোপ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
আধুনিক খুচরা বাজারে লিলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও নতুন সোপের সম্ভাবনা নিয়ে মডার্ন ট্রেডের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, ‘দেশের আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলির উপস্থিতি দিন দিন বাড়ছে এবং ব্র্যান্ডটি শক্তিশালী অবস্থান তৈরি করছে। বিভিন্ন সুপারশপ ও খুচরা বিক্রয়কেন্দ্রে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। উৎপাদনব্যবস্থার মাধ্যমে সেই চাহিদা সামাল দিতে প্রতিষ্ঠানটিকে হিমশিম খেতে হচ্ছে। লিলি সিরাম গ্লো সোপের আগমন ক্রেতাদের আগ্রহ আরও বাড়াবে এবং ব্র্যান্ডটিকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’
অনুষ্ঠানে রিমার্কের সেলস অপারেশন কামাল হোসেন বলেন, ‘রিমার্কের পণ্য প্রতিনিয়ত গুণগত মান ও বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে বাজারে শক্ত অবস্থান তৈরি করে ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটির পণ্য। আমরা বিশ্বাস করি, লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের মন জয় করবে এবং বাজারে শীর্ষস্থান দখল করবে।’
ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের সৌন্দর্যচর্চা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, শিশুযত্ন ও গৃহস্থালি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।
উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতিমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সনদসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।