প্রিমিয়াম পণ্য উন্মোচনসহ হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম

বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই স্টোরে হায়ার গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (ভিআই) সিস্টেম প্রদর্শিত হয়েছে।
  
এই উদ্বোধন বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি নতুন প্রিমিয়াম পণ্য উন্মোচন করেছে। এগুলো হলো— ‘গ্র্যাভিটি এআই সিরিজ ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার’, ‘ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো’ এবং ‘১০০ ইঞ্চি কিউডি-মিনি এলইডি 4k টেলিভিশন’। স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পণ্য ডিজাইন করা হয়েছে, যা হায়ারের প্রিমিয়াম পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে।

লঞ্চ উপলক্ষে বিশেষ সুবিধা হিসেবে হায়ার ঘোষণা করেছে, ১ জানুয়ারি ২০২৪-এর পর যারা এয়ার কন্ডিশনার ক্রয় করেছেন—পুরনো ও নতুন সব গ্রাহকই এখন থেকে ৫ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুবিধা পাবেন। এর আওতায় ‘জিরো লেবার ফ্রি ওয়ারেন্টি’ নীতিও চালু করা হয়েছে।

হায়ার বাংলাদেশ জানিয়েছে, স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, মানসম্মত সেবা প্রদান এবং ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আরবিএস
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বাংলাদেশের স্টার্টআপ খাতে নতুন মাইলফলক তৈরি করেছে ঢাকাভিত্তিক প্রযুক্তিনির্ভর ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান পালসটেক লিমিটেড।
উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘শায়েরি ইভনিং’। এটি রেনেসাঁ হোটেলের বিশ্বব্যাপী সিগনেচার ইভেন্ট সিরিজ ‘ইভেনিংস অ্যাট রেনেসাঁ’-এর অংশ, যার লক্ষ্য স্থানীয়...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর