নির্দিষ্ট দিনে জন্মগ্রহণ করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা দিলে সমস্যা মিটে যায়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কর্তৃত্ব হস্তান্তর করা হলে তা স্বাধীন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম সম্ভাবনা নষ্ট হবে। এর ফলে গণতন্ত্রের ন্যূনতম পরিসরকে ধ্বংস করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চিরতরে ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ সোমবার( ১৪ জুন) সকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। সরকারের দুর্নীতি, অযোগ্যতা ও উদাসীনতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জন্মদিনের বিষয়টি কোনো ইস্যু হতে পারে না। 'নির্দিষ্ট কোনো দিনে কেউ জন্মগ্রহণ করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা জারি করলেই তো সমস্যা মিটে যায়।  

একাত্তর/ এনএ