জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা, জার্মান দূতাবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারি কনস্যুলেট, বাংলাদেশ এসোসিয়েশন জার্মানির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া।
সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান এবং সেখানে রাখা বইয়ে বাণী লিখে সাক্ষর করেন।
এরপর তিনি ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলো বাংলাদেশ মেমোরিয়াল মিউজিয়ামের কিউরেটর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সচিব-১ ও সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান (এন আই খান), বুজলুর রশিদ বুলু (সভাপতি বেলজিয়াম আওয়ামী লীগ) রাফিকুল্লাহ, (প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল আওয়ামী লীগ) শওকত ওসমান, (সাধারণ সম্পাদক পর্তুগাল আওয়ামী লীগ), সাব্বির মুজুমদার ( সদস্য কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ), প্রনিল সামসাদ জাদিদ (সদস্য কেন্দ্রীয় উপকমিটি) মতিঝিল থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার নেতাকর্মী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
একাত্তর/এআর