বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে: কাদের

বিএনপির আন্দোলনে মানুষ সমর্থন দেয়নি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলনের হাট ভেঙে গেছে। যতোই প্রপাগাণ্ডা, অপপ্রচার আর আন্দোলন হোক ভোট সুষ্ঠু হলো ৭০ ভাম মানুষ নৌকায় ভোট দেবে।

মঙ্গলবার রংপুর জেলা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর রংপুরের সমাবেশের প্রস্তুতির অবস্থা জানিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে রংপুরে। সব প্রস্তুতি শেষ হয়েছে। আধুনিক রংপুরের রূপকার শেখ হাসিনা। তিনি মহাসমাবেশ থেকে এই এলাকাকে নতুন রূপে রূপান্তরের পরিকল্পনা শোনাবেন। 

আরও পড়ুন: দৃষ্টি সরাতে বিএনপি নেতাদের নিয়ে সরকারের নাটক: ফখরুল

তিনি বলেন, সাধারণ মানুষের সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আগামীতেও তাই আসবে। বর্তমান সরকার অস্ত্রের মুখে ক্ষমতায় বসেনি। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। আওয়ামী লীগ দেশকে দুর্বৃত্তমুক্ত করবে। 


একাত্তর/এসি