স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

শেখ ওয়ালিদ ফয়েজ বলেছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সকালে সিঙ্গাপুর গেছেন মন্ত্রী।  

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় ওবায়দুল কাদের সিঙ্গাপুরে উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

হার্টে ব্লক ধরা পড়লে ২০১৯ সালের মার্চে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। 

এরপর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।