বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি নির্বাচনী আসন কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকালে আওয়ামী লীগ কার্যলয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ভাই ড. সৈয়দ শরিফুল ইসলাম ও বোন সৈয়দা রাফিয়া নূর রুপা।
মনোনয়নপত্র জমা দিয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি'র পক্ষে বোন সৈয়দা রাফিয়া নূর রুপা জানান, বাবা এবং ভাইয়ের আদর্শ আরো ছড়িয়ে দিতে এবার অংশ নিতে মনোনয়নপত্র দিয়েছেন তার বোন। দল তাকে মনোনয়ন দেবে বলে বিশ্বাস করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে সৈয়দ নজরুল ইসলাম এর কন্যা ও সৈয়দ আশরাফুল ইসলাম এর ছোট বোন কিশোরগঞ্জ-১( সদর-হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।