ঢাকার ২০ আসনে নৌকার মাঝি যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকার ২০টি আসনের মধ্যে বেশকিছু জায়গায় নতুন মুখ এনেছে আওয়ামী লীগ। 

এরমধ্যে ঢাকা-১৩ আসনে আসলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৬ আসনে নৌকার মাঝি হয়েছেন ঢাকা দক্ষিণের সাবেক সাঈদ খোকন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।

ঢাকা-৭ আসনে নৌকার মাঝি হয়েছেন হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। আর ঢাকা-১৯ আসনে নতুন মুখ এসেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর সময় উপনির্বাচনে এই আসনে প্রার্থী ছিলেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বাদ পড়েছেন।

Dhaka 2

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ঢাকা-১৪ আসনে নতুন মুখ হিসেবে এসেছেন যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল। এই আসনের বর্তমান এমপি আগা খান মিন্টু দলীয় মনোনয় পাননি।  

Dhaka 3

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ঢাকার প্রার্থীরা হলেন-

ঢাকা-১ সালমান এফ রহমান

ঢাকা-২ কামরুল ইসলাম

ঢাকা-৩ নসরুল হামিদ 

ঢাকা-৪ সানজিদা খানম         

ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না

ঢাকা-৬ সাঈদ খোকন        

ঢাকা-৭ সোলাইমান সেলিম

ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম        

ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী 

ঢাকা-১০ ফেরদৌস আহমেদ

ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন         

ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক

ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল

ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার

ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্

ঢাকা-১৭ মোহাম্মদ এ আরাফাত

ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান

ঢাকা-১৯ এনামুর রহমান

ঢাকা-২০ বেনজীর আহমদ