ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে তাহলে বিএনপি নেতাদের পর এই মুহূর্তে ভিসানীতি প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশে বিএনপির জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। খালেদা জিয়ার জেল নিয়ে দেশের জনগণ চিন্তিত নয়।
এসময় মন্ত্রী জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি ২২৭ জন পর্যবেক্ষক আসবে। তবে মার্কিন পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি, তারা তথ্য সংগ্রহ করছে।
মার্কিন পর্যবেক্ষন দলে ছিলেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।