বিদেশেও হচ্ছে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র: কাদের 

বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুধু দেশের ভেতরে নয়, বিদেশেও হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচিত সরকারকে হটানোর এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে এক বৈঠকে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এখনো অপশক্তি নির্বাচনবিরোধী তৎপরতা চালাচ্ছে মন্তব্য করে এদের প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বলেন, আওয়ামী লীগ দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এ কারণে সম্ভব হয়েছে দেশের ব্যাপক উন্নয়ন।