মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ

 মঙ্গলবার দুপুর আড়াইটায়  সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
  
ছাত্রলীগ জানিয়েছে, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।