কতদিন পর নির্বাচন হবে তা জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিএনপির ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়জন করে জাতীয়তাবাদী প্রচার দল।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পরিবেশগত ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে অভিজ্ঞদের দিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি গয়েস্বর চন্দ্র রায় জানান, বিগত ১৬ বছরের আন্দোলনের দাবি একটি সুষ্ঠু নির্বাচন। এখন সেটি হলে ৯০ শতাংশ মানুষের অংশগ্রহণ থাকবে।
দেশের সব আন্দোলনে ছাত্ররা ভূমিকা রেখেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্ররা মুকুটের অবস্থানে, তাদের রাজনৈতিক দলের সাথে মুখোমুখি করার চেষ্টা ভুল হবে। অন্তর্বর্তী সরকারকে শ্রদ্ধা সম্মান করলেও রাজনৈতিকদের মূর্খ ভাবা ঠিক হবে না।