দ্রুত সময়ে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রেখে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দিনক্ষণ ঘোষণার আহবান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে দ্রুত সময়ে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ।

এসময় ছাত্র অধিকারের নেতারা পতিত আওয়ামী আমলে নানা দিকের কথা তুলে ধরেন। একইসাথে তৎকালীন ডাকসু নির্বাচনের নানা প্রেক্ষাপটও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কোন প্রকার তালবাহানা না করে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে অধিকার আদায়ের পথ তৈরি করতে হবে।

একই সাথে এসময় বিশেষ দলসহ অন্যান্য দল ও সংগঠনের ফাঁদে পা না দেয়ারও আহবান জানানো হয়।