‘নির্বাচিত সরকার থাকলে অভ্যুত্থানের আহতদের চিকিৎসায় অবহেলা হতো না’

নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্বে অবহেলা করতে পারতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে চোখ হারানো চার যুবকের খোঁজ নেয়া শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে এসব বলেন তিনি।

তিনি বলেন, আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতা পরিলক্ষিত নয়। বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে।

সেইসাথে দ্রুত শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবিও জানান এ্যানি।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে চোখ হারানো চার জুলাই যোদ্ধা শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন সম্প্রতি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে বিষপান করেন। পরে তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।