সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চে এই আদেশ দেন।

জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী।

যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।

এর আগে ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।