অন্তর্বর্তীকালীন সরকার গোপনভাবে বিদেশিদের সঙ্গে লালদিয়া ও পানগাঁও চুক্তি করেছে। এখন গোপন চুক্তির মাধ্যমেই সরকার বিদেশিদের হাতে দেশের টার্মিনাল তুলে দেবার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়েই বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। এ ধরনের চুক্তির এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই।
সাইফুল হক বলেন, বিদেশি কোম্পানির চুক্তির পেছনে কাজ করেছে কমিশন বাণিজ্য।
এসময় দেশের বর্তমান ও ভবিষ্যৎ স্বার্থ রক্ষায় এ ধরনের চুক্তি বাতিলেরও আহ্বান জানান তিনি।