আবারো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে এই কর্মসূচি পালন করছে তারা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা। ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে এদিন সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। এরই ধারাবাহিকতা শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেন তারা।