রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি কাঠামবদ্ধ পরিবর্তন চায় সুজন।
তিনি বলেন, নির্বাচনের ইশতেহার হলো ভোটারদের সঙ্গে রাজনৈতিক দলের একটি চুক্তি। ভবিষ্যতের আর কোনো সরকার যেন নির্বাচনী ইশতেহার ভুলে না যায়, তার জন্য একটি আইনি বৃত্তি থাকা দরকার।