শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অবস্থান নিয়ে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে কবে তারা জাতিসংঘে চিঠি পাঠাবেন। তিনি মন্তব্য করেন, যে সরকার হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, সেই সরকারের সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যায়।
সরকারের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে কোনো সুস্পষ্ট উত্তর না আসলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় প্রবেশ করার হুঁশিয়ারিও দেন তিনি।