এখনও তাদের ব্যবহারে ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে: রিজভী

জামায়াত ইসলামী অতিতেও ফ্যাসিস্টের সাথে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারে ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের নানান সমালোচনার জবাবে রিজভী বলেন, নানা ধরনের উদ্ভট কথা ও অপপ্রচার দিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এসময় দেশের স্বাধীন সার্বভৌমত্বের ক্ষেত্রে সকলকে এক থাকার পরামর্শ দেন এ সিনিয়র নেতা। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালোশিয়া এবং চীন সফরের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালোশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে।

বর্তমান সরকার দেশের স্বার্থেই বাণিজ্য ব্যবস্থা সুদূরপ্রসারী করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।