আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যারা নাশকতা চালাতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করবে বিএনপি।’

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর কোনাপাড়া থেকে কদমতলা পর্যন্ত খাল পরিষ্কার ও পুনর্দখল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে দুর্বৃত্তরা জনগণের সমর্থন পাবে না। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে বিএনপি।’

এ সময় শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত চাইলে তাকে বাংলাদেশে পুশইন করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারে। এ জন্য ট্রাভেল ডকুমেন্ট কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই।’

এদিকে, শীত মৌসুমের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সব খাল পুনর্দখল ও পরিষ্কারের পরিকল্পনার কথাও জানান আবদুস সালাম।