নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ: মাহদী আমিন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবে বিএনপি এবং জাতির ও দেশের মানুষের স্বার্থে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সংলাপ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন মাহদী আমিন।

বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চলমান সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে দেশের মানুষ এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে এই ঐক্য আরও সুসংহত হবে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মাহদী আমিন জানান, নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এছাড়া দেশের সার্বিক স্বার্থ ও জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।