‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই’

এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ এর আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বলেন, পৃথিবীর সামনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত এখন বাংলাদেশ। 

তিনি আরও বলেন, করোনায় অনেক সংকট থাকার পরও তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে সরকার। বলেন, কঠিন সময়েও কোন মানুষ না খেয়ে মরেনি। 

এছাড়াও, করোনা নিয়ন্ত্রণে সরকার যসেব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। 

মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক সব সূচকেই পাকিস্তানকে আমরা পেছনে ফেলেছি। করোনার মধ্যেও আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।’

একাত্তর/ এনএ