আইপিএল: পাঞ্জাবের বিপক্ষে মুম্বাইয়ের স্বস্তির জয়

ডেথ ওভারে স্নায়ুচাপ সামাল দিতে আরো একবার ব্যর্থ পাঞ্জাব কিংস। আর সেকারণেই আইপিএলে গেল রাতের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে হেরেছে তারা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আবু ধাবিতে মরণ-বাঁচন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন মুম্বই পেসাররা। ফলে ছয় উইকেটে মাত্র ১৩৫ রানে আটকে যায় পঞ্জাব। 

জবাব দিতে নেমে মুম্বাই এক ওভার বাকি থাকতেই ১৩৭ রান তুলে ফেলে স্কোরবোর্ডে। মুম্বাইয়ের পাওয়ার হিটিং জুটি হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ড মিলে ১৭ থেকে ১৯ ওভারের মধ্যে চারটা বাউন্ডারি আর তিনটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। মুম্বাইয়ের হয়ে তিওয়ারি ৪৫ আর পান্ডিয়া ৪০ রানে থাকেন অপরাজিত।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে মহারথীদের লড়াই

এই জয়ের ফলে প্লে-অফে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল মুম্বই। এই মুহূর্তে ১১ ম্যাচে তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে, এই হারের ফলে প্লে-অফের অঙ্ক জটিল হল পঞ্জাবের জন্য। কে এল রাহুলের দলের সংগ্রহ ১১ ম্যাচে আট পয়েন্ট।


একাত্তর/এসজে