গতকালের মতো আজও টস ভাগ্য মাহমুদুল্লাহর। যথারীতি সিন্ধান্তও কালকের মতোই। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টিম টাইগার্স কাপ্তান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ দল অপরিবর্তিত থাকলেও একটি পরিবর্তন এসেছে পাকিস্তান দলে। পেসার হাসান আলীর বদলের আজ মাঠে নামছেন শাহীন আফ্রিদি।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান, বাবর আযম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, সোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ
একাত্তর/এসি