ডিআরইউ মিডিয়া কাপ: প্রথম ম্যাচেই বাজিমাত করল একাত্তর

প্রান-ডিআরইউ মিডিয়া কাপ ২০২১ এর টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে একাত্তর টেলিভিশন। 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খোলা কাগজকে ২-১ গোলে হারিয়েছে একাত্তর টেলিভিশন। একাত্তর টেলিভিশনের হয়ে ইশতিয়াক ইমন প্রথম গোলটি করেন এবং রাশেদ আনিস করেন দ্বিতীয় গোল। 

কর্মব্যস্ত জীবনে ফুটবলের মধ্যেই কিছুটা বিনোদন খুঁজে নেয়ার চেষ্টা ছিল সংবাদকর্মীদের। একাত্তরের সাথে খোলা কাগজের ম্যাচটা জমে ওঠে। শুরু থেকেই ইশতিয়াক ইমনের গোলে ফার্স্টহাফে এগিয়ে থাকে একাত্তর। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া খোলা কাগজ নিশানার খোঁজ শুরুতেই। দুই হাফে ১০ মিনিট করে বিশ মিনিটের ম্যাচ। ম্যাচের শেষ মিনিটে রাশেদ আনিসের গোলে জয় নিশ্চিত করে একাত্তর। এই জয়ে গ্রুপ পর্বের ফাইনালে একাত্তর। 

ম্যাচ সেরা হয়েছেন একাত্তর টেলিভিশনের রাশেদ আনিস।


একাত্তর/এআর