নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে পূর্ণিমার প্রশ্ন

বিশ্বকাপে খেলার টিকেট নিয়ে বুধবার (১ ডিসেম্বর) সকালে দেশে ফিরছে নারী ক্রিকেট দল। এমন সময়েই তাদের সুযোগ-সুবিধা নিয়ে এবার প্রশ্ন তুললেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) এক প্রীতি ক্রিকেট ম্যাচের সময় নারী ক্রিকেট দলের সদস্যদের যথাযথ সুবিধা নিশ্চিত করার আহবানও জানান তিনি।

আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৯১টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলন উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনকরা হয়।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এতে অংশ নিয়েছে সাবেক ক্রিকেটার এবং অভিনয় শিল্পীরা।

সাবেক ক্রিকেটার ও অভিনয় শিল্পীদের সমন্বয়ে টিম ইউনিটি এবং টিম হারমনি নামে দুটি দল প্রীতি ম্যাচে অংশ নেয়। ম্যাচে টিম হারমনি ৩৪ রানে জয় লাভ করে।

আরও পড়ুন: বিশ্বে ছড়িয়ে পড়ে বড় ঝুঁকি তৈরি করতে পারে ওমিক্রন

ক্রীড়াকেই বেছে নেয়া হয়েছে শান্তির বার্তা ছড়িয়ে দিতে। হকি স্টেডিয়ামে উৎসবের আমেজ। সাবেক বর্তমান ক্রিকেটারদের সাথে শোবিজ জগতের তারকারাও হাজির হন একে একে।

এ সময়ই জানা গেলো, প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা নারী ক্রিকেটারদের খোঁজখবর ভালোই রাখেন পূর্ণিমা ও মিমরা।

খেলায় হার-জিত রয়েছে। সাকিব মুশফিক তামিমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেন। দল হারলে কেন বারবার ট্রলের শিকার হন ক্রিকেটাররা, এমন প্রশ্নও রাখেন তারা।

ক্রীড়া আর সংস্কৃতির মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা দুই পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন এবং আসাদুজ্জামান নূরের।

দিনটা দারুন উপভোগ করেছে সবাই। ক্রিকেটের মধ্য দিয়ে শান্তির বার্তা পৌঁছে দেয়াই ছিলো মূল লক্ষ্য।


একাত্তর/টিএ