নতুন বছরে ফুটবলের উল্লেখযোগ্য কয়েকটি দিন

২০২২ সালের গ্রীষ্মকালে আন্তর্জাতিক ফুটবলে কোন বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবেনা। তবে এ বছরটা জুড়েই পুরো ফুটবল বিশ্ব মুখিয়ে থাকবে নভেম্বর-ডিসেম্বরের কাতার বিশ্বকাপের জন্য। গত কয়েকটি বছরের তুলনায় এ বছরটা এ কারনেই আন্তর্জাতিক ব্যস্ততা কিছুটা হলেও কম থাকবে।

২০২২ সালের আন্তর্জাতিক ফুটবলের উল্লেখযোগ্য কয়েকটি দিন:

১ জানুয়ারি: প্রিমিয়ার লিগ, ইএফএল, বুন্দেসলিগা ও লিগ ওয়ানের জন্য শীতকালীন ট্রান্সফার উইন্ডো শুরু হবে

৩ জানুয়ারি: লা লিগা, সিরি-এ লিগের জন্য ট্রান্সফার উইন্ডো শুরু হবে

৯ জানুয়ারি: আফ্রিকান নেশন্স কাপ শুরু

১৬ জানুয়ারি: সুপারকোপা ডি এস্পানার ফাইনাল

১ ফেব্রুয়ারি: সব লিগের জন্য ট্রান্সফার উইন্ডো বন্ধ

৬ ফেব্রুয়ারি: আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল

১৫ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব শুরু

২৭ ফেব্রুয়ারি: ক্যারাবাও কাপের ফাইনাল

২০ মার্চ: দ্বিতীয় এল ক্ল্যাসিকো

২৪, ২৯ মার্চ: বিশ্বকাপের বাছাইপর্ব

২৩ এপ্রিল: কোপা ডেল ডে ফাইনাল

৮ মে: মার্দিদ ডার্বি/কোপা ডি ফ্রান্স ফাইনাল

১১ মে: কোপা ইতালিয়া ফাইনাল

১৪ মে: এফএ কাপ ফাইনাল

১৮ মে: ইউরোপা লিগ ফাইনাল

২১ মে: ডিএফবি-পোকাল ফাইনাল

২৫ মে: কনফারেন্স লিগ ফাইনাল

২৮ মে: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

২-৭, ৯-১৪ জুন: উয়েফা নেশন্স লিগ

৬ আগস্ট: প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুম শুরু

১২ আগস্ট: লা লিগার ২০২২-২৩ মৌসুম শুরু

৬ সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমের গ্রুপ পর্ব শুরু

২২-২৭ সেপ্টেম্বর: উয়েফা নেশন্স লিগ

১ অক্টোবর: কোপা সুদামেরিকানা ফাইনাল

২৯ অক্টোবর: কোপা লিবারেটেডরস ফাইনাল

২১ নভেম্বর: বিশ্বকাপ শুরু

১৮ ডিসেম্বর: বিশ্বকাপ ফাইনাল


একাত্তর/আরএ