টাইগারদের ৪৫৮ রানের জবাবে ব্যাট করছে কিউইরা

মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের ১ম ইনিংসে ১৩০ রানের লিড নিয়ে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে কিউইরা।

আগের দিন করা ৪০১ রান নিয়ে মঙ্গলবার (৪ ডিসেম্বর) চতুর্থ দিন ব্যাট করতে নামে টাইগাররা। মিরাজের ৪৭ এবং ইয়াসিরের ২৬ রান নিয়ে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এটি নিউজিল্যান্ডের মাটিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। 

খানিকটা ব্যাকফুটে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় কিউইরা। নবম ওভারে গিয়েই সাফল্যের দেখা পায় সফরকারীরা। 

প্রথম ইনিংসে মাত্র ১ রান করা অধিনায়ক লাথাম তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন ১৪ রানে।

আর এবাদত ফেরান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে। তবে রস টেলর আর উইল ইয়াং মিলে ধাক্কাটা ভালই সামলে নিচ্ছেন। 

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩২৮ রানের জবাব মাত্র দুই উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় দিনে কিউই বোলারদের দাপট দেখিয়ে দলকে বেশ শক্ত অবস্থানে নিয়ে যান টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ১৩৭ রান। 

 

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩২৮

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৬.২ ওভারে ৪৫৮ (ইয়াসির ২৬, মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, ইবাদত ০*; সাউদি ৩৮-৪-১১৪-২, বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, জেমিসন ৩৫-১১-৭৮-১, ওয়্যাগনার ৪০-৯-১০১-৩, রবীন্দ্র ২৮-৪-৬৭-০)


একাত্তর/এসজে