নারী ফুটবলে দারুণ সময় কাটাচ্ছেন স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুটেলাস। মাঠে যেমন দুর্দান্ত খেলছেন বার্সেলোনার এই তারকা, তেমনি মিলেছে বিশ্বসেরার স্বীকৃতি।
কিছুদিন আগেই ব্যালল ডি’আর জেতার পর এবার ফিফা বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতলেন পুটেলাস। তবে বর্ষসেরা হয়ে ফিফা একাদশে তার নাম না থাকায় বিতর্কে হচ্ছে।
গত বছর বার্সার নারী দলের হয়ে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া। কাতালানদের ট্রাবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তাই বর্ষসেরা পুরস্কার তার হাতেই উঠেছে।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে অ্যালেক্সিয়ার নাম ঘোষণা করা হয়।
পুটেলাস গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে গোল করেছেন ২৭টি। সতীর্থদের দিয়েও করিয়েছেন আরো ১৯টি।
এর আগে উয়েফা উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার এবং মিডফিল্ডার অব দ্য ইয়ারও হয়েছিলেন লেভান্তে ছেড়ে ২০১২ সালে বার্সায় যোগ দেয়া পুটেলাস।
বার্সেলোনার হয়ে জিতেছেন মেয়েদের লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ খেলার পাশাপাশি নেতৃত্বও অসাধারণ ছিলেন পুটেলাস।
আরও পড়ুন: ফিফা বর্ষসেরা একাদশে নেই সালাহ
আলেক্সিয়া পুটেলাস ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেন। তারপর ২০১৭ সালে কাতালান ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পান। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
একাত্তর/আরএ