অস্ট্রেলিয়ানদের ৪৪ বছরের খরা কাটালেন বার্টি

গেলো ৪৪ বছর ধরে টেনিসের অন্যতম কুলীন আসর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে পারেননি সেই দেশের কোন নারী। এতোদিন পর সেই আক্ষেপ মেটালেন অ্যাশলে বার্টি।

এর আগে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতলেও নিজ দেশের অস্ট্রেলিয়ান ওপেন অধরাই ছিলো তার। কিন্তু এবার সেই স্বপ্নও পূরণ করে ফেলছেন বার্টি। 

এই গ্রান্ড স্লামের ফাইনালে প্রায় হারতে বসা ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বার্টি হারিয়ে দেন আমেরিকান প্রতিপক্ষ ড্যানিয়েল কলিন্সকে। শেষ পর্যন্ত ম্যাচ জেতেন ৬-৩, ৭-৬ সেটে।

এটি বার্টির ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও। এর আগে গত বছর উইম্বলডন ও ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বের এক নম্বর বাছাই বার্টি।

গেলো বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো তার। এবার সেই স্বপ্ন সত্যি করলেন। প্রথম সেটে কোনো সমস্যায় পড়তে হয়নি বার্টিতে। ৬-৩ সেটে জিতে নেন।

তবে দ্বিতীয় সেটে একটা সময় ৩-০ তে পিছিয়ে পড়ে বার্টি। কলিন্স দুর্দান্ত লড়াইয়ে ফিরে আসেন ম্যাচে। একের পর এক পয়েন্ট জিততে জিততে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান কলিন্স।

তবে সেখান থেকেই ম্যাচে ফেরার লড়াই শুরু করেন ২৫ বছরের অজি টেনিস সুন্দরী। সবার হিসাব বদলে দিয়ে ৫-৫ এর সমতায় ফেরেন। দ্বিতীয় সেট এরপর টাইব্রেকারে পৌঁছোয়। 

কিন্তু সেখানে আর ২৮ বছরের কলিন্সকে কোনো সুযোগই দেননি বার্টি। দ্বিতীয় সেট ৭-৬ এ জিতে ম্যাচও পকেটে পুরে নেন তিনি।

১৯৭৮ সালে অস্ট্রেলিয়ান নারী হিসাবে এই আসরের খেতাব জয় করেছিলেন ক্রিস্টিন ও’নীর। ৪৪ বছর পর সেই মাইলফলকই অর্জন করলেন তারই উত্তরসূরি অ্যাশলে বার্টি।


একাত্তর/এআর