লাখো ভক্তের উপস্থিতিতে হবে শেন ওয়ার্নের শেষকৃত্য। মেলবোর্নের ঐতিহ্যবাহী এমসিজি স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে এই নায়ককে বিদায় জানানো জন্য।
এমসিজি স্টেডিয়ামে ওয়ার্নের অনেক কীর্তি। এই মাঠের বাইশ গজে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হয়েছিলেন। এই মাঠের বাইরে রয়েছে তাঁর পূর্ণ মূর্তি।
তাই এমন ঐতিহ্যবাহী স্টেডিয়ামকেই শেন ওয়ার্নের শেষকৃত্যের জন্য বেছে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রিয় ওয়ার্নিকে শেষ বিদায় জানাতে ভরে উঠতে পারে এমসিজির গ্যালারি।
অসি সরকার জানিয়েছে, এমসিজিতে প্রায় এক লাখ মানুষ উপস্থিত থাকতে পারেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই সাবেক লেগ স্পিনারের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
একই সাথে এমসিজির একটি স্ট্যান্ডের নাম শেন ওয়ার্ন স্ট্যান্ড করা হবে। তবে শোনা যাচ্ছে সেই অনুষ্ঠান জনসমক্ষে আয়োজন করতে রাজি নয় স্পিন লিজেন্ডের পরিবার।
ক্রিকেটে অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওয়ার্নের গোটা পরিবার উপস্থিত থাকবেন এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠানে।
উল্লেখ্য, এমসিজিতেই ১৯৯৪ সালে অ্যাসেজে টেস্ট ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ওয়ার্ন। সাউদার্ন স্ট্যান্ডের ও নামকরণ করা হবে ওয়ার্নের নামে। নাম রাখা হবে এসকে ওয়ার্ন।
গেলো শুক্রবার থাইল্যান্ডে নিজ ভিলায় মৃত্যু হয় গ্রেট শেন ওয়ার্নের। ময়নাতদন্ত শেষে মৃতদেহ ওয়ার্নের পরিবারকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে পুলিশ।