রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে দুই জায়ান্ট

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে রাতে আছে বিগ ম্যাচ। দ্বিতীয় লেগের ম্যাচে রাত দুইটায় সালসবুর্গকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। একই সময় হোম ম্যাচে ইন্টার মিলানের মোকাবেলা করবে লিভারপুল।

ইয়র্গেন ক্লাবের লিভারপুল আছে বেশ স্বস্তিতে। দুই অ্যাওয়ে গোলে প্রথম লেগটা ওরা জিতে ফিরে ছিলো। ফিরতি লেগে তাই নিঃসন্দেহে ওদের আধিপত্য থাকবে আরো। এর আগে সব মিলিয়ে তিনবার দেখে হয়েছে দুই জায়ান্টের। প্রতিবারই জিতেছে অলরেডরা।

ফিরতি লেগে লিভারপুলকে ড্র করলেই চলবে, ১-০ গোলে হারলেও সমস্যা নেই। তবে, ইন্টার মিলানকে জিততে হবে অন্তত তিন গোলের ব্যবধানে। তবে নিঃসন্দেহে লিভারপুলের জন্য অনুপ্রেরণার উৎস ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে খেলতে পারাটা।

লিভারপুলের মতো অতোটা স্বস্তিতে নেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে সালসবুর্গ থেকে ১-১ গোলে ড্র কোরে ফিরেছিল বাভারিয়ানরা। 

গেল ম্যাচটা ড্র করার আগে অস্ট্রিয়ান ক্লাবটার বিপক্ষে দুই লড়াইয়ে বেশ আধিপত্য দেখিয়েই জিতেছিলো বায়ার্ন। ফিরতি লেগের ম্যাচে সেই ফর্ম ফেরাতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের জয়ী দল উঠে যাবে শেষ আটে। তাই লিভারপুল-ইন্টার মিলানের ম্যাচ ছাপিয়ে অনেকেরই চোখ থাকবে মিউনিখের ম্যাচটির দিকে।


একাত্তর/এসজে