জিততে হলে ১৭০ করতে হবে বাংলাদেশকে

বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে থেমে থেমে ১৭ দশমিক ৫ ওভার পর্যন্ত বল গড়ালো। নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে তখন পাঁচ উইকেটে ১৭৩ রান। ম্যাচ রেফারি তখন বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করে দিলেন।

শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ ও দলীয় ১৩ রানের মাথায় ওপেনার লিটন দাসকে ঘরে ফেরান বিনিট।

প্রথম ইনিংসে কিউই ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে পারলেও পরবর্তিতে আর কাজে লাগাতে পারেনি বাংলাদেশী বোলাররা। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ২৮ রান। ব্যাট করছেন সৌম্য সরকার ও নাঈম শেখ।