৩৩ দিনের লম্বা সফরে সাউথ আফ্রিকা গেলো বাংলাদেশ। দলের তারকা অলরাউন্ডার সাকিব নেই, তার শূন্যতা থাকলেও দলের আত্মবিশ্বাসে চিড় ধরেনি বলে জানিয়েছেন তাসকিন।
যাবার আগে এই স্পিডস্টার বলেন, কন্ডিশন কঠিন হলেও প্রোটিয়াদের বিপক্ষে কঠিন দুর্গ গড়তে প্রস্তুত টিম টাইগার্স। সহজে ছাড় দেয়া হবে না ব্যাট বলের লড়াইয়ে।
প্রায় সাড়ে চার বছর পর দক্ষিন আফ্রিকা সফর। নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে রাব্বি, শরিফুলদের মত নতুনদের জন্য। রোমাঞ্চের সংগে ওদের জন্য কঠিন চ্যালেঞ্জও।
আফ্রিকায় উড়াল দেবার আগের দিনটায়, শুক্রবার করোনা পরীক্ষা সেরে সবাই ব্যাস্ত ছিলেন নিজেদের বাক্সপেটরা গোছানোয়।
এদিনও হোম অফ ক্রিকেটে রিয়াদ-তাসকিনের কঠোর অনুশীলন। ঘন্টা দেড়েক সেন্টার উইকেটে ব্যাট বলে শান দিয়েছেন দুই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকায় রিয়াদ শুধু ওয়ানডে সিরিজে থাকলেও তাসকিনকে পারফর্ম করতে হবে দুই ফরম্যাটেই। দেশে শেষ মুহুর্তের প্রস্তুতিটা সেরেছেন সেভাবেই। টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ওদের মাটিতে টাইগারদের অতীত সুখের নয়। ৬ টেস্টে জয় নেই একটাতেও। পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার।
ওয়ানডে কাপ্তান তামিমের জন্যও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে গত দুই দশকে প্রোটিয়াদের ৯ ম্যাচ খেলে হারাতে পারেনি একটাতেও।
তার উপর এবার নেই সেরা পারফর্মার সাকিব আল হাসানও। তবে তাসকিন জানালেন, সাকিব না থাকলেও দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে কঠিন লড়াই করতে প্রস্তুত টাইগাররা।
একাত্তর/ এনএ