টেস্ট দলে মুস্তাফিজ ও ওয়ানডেতে ফিরলেন বিজয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ধরনের সিরিজে আলাদা আলাদা দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি ধরন মিলিয়ে ৪৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে টেস্ট দলে ১৬ জন, ওয়ানডে দলে ১৭ জন ও টি-টোয়েন্টি দলে ১৫ জন ক্রিকেটার রয়েছেন।

আসছে জুনে ক্যারিবিয় সফরের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এছাড়া ওয়ানডে ও টি-২০ দলে ফিরেছেন এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম নিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া ইনজুরির কারণে লাল বলের ফরম্যাটে নেই পেসার তাসকিন ও শরিফুল ইসলাম। তবে সাদা বলের সিরিজে রাখা হয়েছে তাদের। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মেহেদি মিরাজ।

টেস্ট দলে রাখা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইনজুরি থেকে সুস্থ হওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অলরাউন্ডার সৈকতও।

সফরের তিন ফরম্যাটের দলেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে হজের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৫ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। টেস্ট দিয়ে শুরু হবে সফর। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়।

টেস্ট দল: মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

আরও পড়ুন: পিএসজি ও ক্লাব ইতিহাসে অন্য উচ্চতায় নেইমার

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।


একাত্তর/আরএ