পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা হলোনা বার্সার

লা লিগায় ট্রফি জিততে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার। ন্যু ক্যাম্পে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলেই পয়েন্ট তালিকায় শীর্ষে উঠতে পারতো মেসিরা। কিন্তু গোলশূন্য ড্র করে বার্সেলোনা বরং শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়েই পড়লো! 

গত নভেম্বরে বার্সা ১-০ গোলে ম্যাচ হেরেছিল। এবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে প্রতিশোধের পাশাপাশি এগিয়ে যাওয়ার মিশন ছিল। কিন্তু চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি মেসি-গ্রিজম্যানরা।

এই ড্রতে বার্সেলোনা ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আতলেতিকো মাদ্রিদ সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

একাত্তর/এসি